Tuesday, July 4, 2017

ADORSHO SANTAL GRAM

         আজ আমি যে বিষয়ের উপর আলোকপাত করতে যাচ্ছি তা  হলো আদর্শ সাঁওতাল গ্রাম।
       একটি আদর্শ সাঁওতাল গ্রাম কেমন,  তার গঠন টাই বা কেমন এসব বিষয়ে নানা প্রশ্ন মনের মধ্যে ঘোরা ফেরা করে অনেক দিন থেকে।  যদিও আমি একজন সাঁওতাল এবং সাঁওতাল গ্রামেই ছোট থেকে বড়ো হয়েছি। তবুও খুঁজে বেড়াই আদর্শ সাঁওতাল গ্রাম। তবে অন্য কারো মত আমার মতের ভিন্ন হতেই পারে।
         আমি নিজে অনেক  সাঁওতাল গ্রাম  ঘুরে দেখে  এই সিদ্ধান্তে পৌঁচ্ছাই যে, সব সাঁওতাল গ্রাম গুলোর গঠন, এক নয় এবং অধিকাংশ গ্রাম আদর্শ গ্রামের শর্ত পূরন করতে পারেনা।  গ্রাম গুলোর মধ্যে কিছু মিল ও কিছু অমিল বর্তমান। মিল গুলো এক করে  দেখলে পাওয়া যাবে একটি আদর্শ সাঁওতাল গ্রামের রূপরেখা।

   আদর্শ সাঁওতাল গ্রাম হবে নিম্ন রূপ :-
১। গ্রামের প্রায় মাঝ খানে  মাঝি থান (আখড়া)  থাকবে।
২। গ্রামের এক প্রান্তে (জনবসতির বাইরে)  জাহিরা অর্থাৎ জাহের গাড় থাকবে। সেখানে  শাল গাছ অবশ্যই থাকতে হবে।

৩।গ্রামে কমপক্ষে  ৫০ থেকে ৮০ পরিবারের বসতি থাকতে হবে।

৪।গ্রামে ১২টি সাঁওতাল পদবি  (surname) এর মধ্যে কমপক্ষে ৫ থেকে ৭ টি পদবি অর্থাৎ পারিসের লোকের বসতি থাকতে হবে।

৫।গ্রামে  বসবাসকারী পরিবারের মধ্যে একতা  থাকতে হবে।সুখে, দুঃখে তারা একে অপরের পাশে থাকবে ও সহযোগীতা করবে।

৬।গ্রামে স্বশাষণ ব্যবস্থা সচল থাকতে হবে।সবাই মাঝি পারগানা ব্যবস্থায় আস্থা ও বিস্বাস রেখে সম্মান জানাবে।

৭।গ্রামের মধ্যে বিদ্যালয় ও খেলার মাঠ গ্রামীন স্বাস্থ্য পরিসেবা কেন্দ্র থাকা আবশ্যক।

৮।গ্রামের  আসেপাশে পুকুর/ নদী, কৃষিক্ষেত্র, পশুচারণ ক্ষেত্র অরন্য ক্ষেত্র, শ্মশান ভূমি  প্রভৃতি থাকতে হবে।

৯।গ্রামে সাঁওতালী সংস্কৃতি যেমন পূজা- পার্বন, নাচ-গান, শিকার (সেঁদরা -কারকা ) প্রভৃতি যথারিতি পালিত হয় এবং গ্রামের সব্বাই তাতে অংশগ্রহন করবে।

১০।গ্রামের ১০০% মানুষ মাতৃভাষা অর্থাৎ সাঁওতালী ভাষায় কথা বলতে হবে ।

১১। গ্রামের ঘরবাড়ী, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।পানীয় জলের   সুব্যবস্থা থাকবে।

১২।উঁচু - নিচু, ধনী - গরীব ভেদাভেদ গ্রামবাসীর মধ্যে থাকবে না ।

১৩।অধিকাংশ গ্রামবাসীর জীবিকা কৃষিকাজ  হলেও চাকুরীজীবি লোকের বাসও গ্রামে থাকবে।

১৪।গ্রামবাসীর মধ্যে হিংসা, বিবাদ, দলাদলি থাকবে না।

১৫।গ্রামের সমস্ত ছেলেমেয়ে গ্রামের ভবিষ্যৎ তাই প্রত্যেক গ্রামবাসী সমস্ত ছেলেমেয়ে কে নিজের সন্তানের মতোই ভালোবাসবে ও দেখভাল করবে। প্রত্যেক সন্তানের শিক্ষা সুনিশ্চিৎ করবে।

১৬।গ্রামের মধ্যেও প্রচুর বিভিন্ন ধরনের গাছ গাছড়া থাকতে হবে। বিশেষ করে বট, জোড়, পাকোড়,  নিম প্রভৃতি।

            

No comments:

Post a Comment

Home

WELCOME